আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় সম্পদ চামড়া রক্ষা করবো আমরা

 

মোঃওয়াসিমুল বারী সিয়াম, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

 

সারাদেশে গতকাল প্রায় ১ কোটির মতো গরু কুরবানি হয়েছে।
চামড়া একটি অতি মুল্যবান জাতীয় সম্পদ তাই এটি রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
সরকার গত বছরের চামড়া ব্যাবসায়ি এবং মৌসুমি ব্যাবসায়িদের কথা বিবেচনা করে এবার কাঁচা চামড়া রপ্তানির সুযোগ করে দিয়েছেন
সরকারের নির্ধারিত মুল্য অনুযায়ী গরুর চামড়া প্রতি বর্গফুট ৩৫ টাকা থেকে ৪০ টাকা এবং ছাগলের চামড়ার মুল্য প্রতি বর্গফুট ১৩ টাকা থেকে ১৫ টাকা নির্ধারন করা হয়েছে
এই মুল্য শুধুমাত্র কাঁচা চামড়ার জন্য নির্ধারন করা হয়েছে।
তবে মৌসুমি ব্যাবসায়িদের অভিযোগ
এই নির্ধারিত মুল্য তাদের ন্যায্য মুল্য নয়
তারা বলছেন কিছু বড় ব্যাবসায়ি সিন্ডিকেট করে চামড়ার মুল্য কমিয়ে দিচ্ছে
তবে মৌসুমি ব্যাবসায়িদের এই অভিযোগ সরাসরি নাখোজ করেছেন বড় চামড়া ব্যাবসায়িরা
তারা বলছেন মৌসুমি ব্যাবসায়িরা তাদের ঋন সম্পূর্ন পরিশোধ না করায় চামড়া ক্রয় করতে এক ধরনের ভোগান্তিতে ভুগতে হচ্ছে বড় চামড়া ব্যাবসায়িদের
তারা আরও বলছেন মৌসুমি ব্যাবসায়িদের কাছ থেকে ন্যায্য
মুল্যেই তারা চামড়া ক্রয় করছেন
এদিকে রংপুর মহানগর সহ অন্যান্য জেলায় দেখা গেছে গতবছরের মতই এই বছরও মৌসুমি ব্যাবসায়িরা চামড়া রাস্তায় ফেলে যাচ্ছে।
এই বিষয়ে প্রশাসনের সঠিক নজরদারি করা উচিত
কেননা এই সিন্ডিকেট অভিযোগের কারনে বড় চামড়া ব্যাবসায়িরা এবং মৌসুমি চামড়া ব্যাবসায়িরা উভয়েই বিপাকে পরছেন।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ