আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

জনগণের মাঝে বাবা-মাকে খুজে পান মেম্বার মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান সফল ইউপি সদস্য কাঠগড়া সরকার বাড়ির সন্তান মোহাম্মদ আলী। বাবা-মাকে জনগণের সেবায় বিলিয়ে দিয়েছেন নিজেকে। এলাকার বয়োজ্যেষ্ঠের মাঝেই খুঁজে পান বাবা-মাকে। তাই আবারে নির্বাচিত হয়ে এলাকাবাসীর সেবা করতে চান এতিম মোহাম্মদ আলী।

তাই তো এলাকার ব্যাপক উন্নয়নসহ এলকাবাসীর সেবায় আবারো নিজেকে বিলিয়ে দিয়েছেন। এলাকাবাসীও তাকে দিয়েছেন সন্তান কিংবা ভাইয়ের স্থান। আর তাই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যেখানে উঠান বৈঠক করার চেষ্টা করেন সেখানেই বিশাল জনসভা সৃষ্টি হয় এবং সেই জনসভা রূপ নেয় জনসমুদ্রে।

শনিবার(২৭ নভেম্বর) বিকালে আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকার দুকাঠি সংলগ্ন এলাকায় মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলীর উঠান বৈঠকে জনতার ঢল তাই প্রমাণ করে। বিশেষ করে স্থানীয় বয়স্ক ও মুরুব্বীদের ঢল ছিল চোখে পড়ার মত।

উঠান বৈঠকের মত আয়োজনে এত লোকের অংশগ্রহণের কারণ হিসেবে এলাকাবাসী দেখছেন মোহাম্মদ আলীর তুমুল জনপ্রিয়তাকেই। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ পর্যন্ত একবারই নির্বাচন করেছেন তিনি। আর সে নির্বাচনে তার কোন প্রতিদ্বন্দ্বীও ছিলনা। বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছিলেন তিনি। আর জয়ী হয়ে রাত দিন একাকার করে মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি। এলাকার উন্নয়নে যে পরিমাণ কাজ তিনি করেছেন তা নজিরবিহীন। স্বাধীনতা পরবর্তী সময়ে আশুলিয়ার ১ নং ওয়ার্ডে এত উন্নতি কখনো হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আলী মেম্বার প্রচুর শ্রম দিয়েছেন। করোনাকালীন সময়ে নিজের পকেট থেকে খাদ্য সামগ্রী এমনকি নগদ টাকা বিতরণ করেছেন। শুধু আজকের আয়োজনে নয় এর আগের উঠান বৈঠকেও এমন ভাবেই মানুষ ভিড় করেছে।

গণমাধ্যমকে মোহাম্মদ আলী বলেন, আমার কারণে একটা মানুষ কষ্ট পায়নি। যাকে যেভাবে পেরেছি এই ৫ টা বছর সহায়তা করেছি। আমার সাধ্যে যতটুকু সম্ভব ততটুকু দিয়েই মানুষের পাশে ছিলাম। ইউনিয়ন থেকে বা উপজেলা পরিষদ থেকে যেই পরিমাণ সাহায্য সহযোগীতা এসেছে তার চেয়েও বেশি সাহায্য পেয়েছে এই এলাকাবাসী। ভাল কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে। সেইসব নিয়ে কেউ মনে কষ্ট পেতে পারে। এর বাইরে আমার সাথে কারো কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। এলাকার মানুষ উন্নয়ন চায়। মানুষ দেখেছে উন্নয়ন নিশ্চিত করার জন্য আমি কি করতে পারি। তাই আমি আশাবাদী আসন্ন নির্বাচনে আমার কোন প্রতিদ্বন্দী থাকলেও আমার নিরঙ্কুশ জয় হবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাত্তার শিকদা, মেহেদী হাসান, মনির হোসেন, আল মামুন শিকদার কুদ্দুস, মনোয়ারসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ