আজ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ ইং

ছয় কেজি গাঁজা ও ৫’শ ইয়াবাসহ আটক,৫

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে দুটি পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার নিরিবিলি এলাকার আ: জলিলের ছেলে তুহিন সরদার (২৮),
বরিশালের মুলাদী উপজেলার সন্তোষপুর এলাকার সিরাজ শিকদারের ছেলে মিরাজ হোসেন (৩০), আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত ছমির উদ্দিন মেয়ে নিপা (৪২),

একই এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মোকসেদ আলী (৪৫) ও নেত্রকোনা জেলার বারহাটা থানার মোহনপুর এলাকার মৃত কাচু মিয়ার মেয়ে মিনা বেগম (৪৫)।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

তিনি জানান, রোববার (১৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তুহিন সরদার (২৮) ও মিরাজ হোসেন (৩০) নামে দুজনকে আটক করেছে ডিবির এসআই আমিনুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে তল্লাশি ৫’শ (৫০০) পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে আশুলিয়ার ২নং কলমা এলাকা থেকে অপর অভিযানে নিপা (৪২), মিনা বেগম (৪৫) ও মোকসেদ আলী (৪৫) নামে তিন মাদক কারবারিকে আটক করেন ডিবির এসআই মো. আনোয়ার হোসেন। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল এসব মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া ও ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ