আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসী মুক্ত করবেন – আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন আগামী নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান । এর আগে ২০১৬ সালের নৌকা প্রতীকের জন্য তৃনমূলের ৩ ভোটে পরাজয় হন। ।গালা ইউনিয়নের ধুগলী গ্রামের মৃত লোকমান আলীর পুত্র , তিনি থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনিতির শুরু।। তার পর ১৯৯৬ সালে উপজেলা কৃষক লীগের সদস্য পদে ছিলেন। , বর্তমান তিনি গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক অনেক সংগঠনের নেত্রিত্ব দিয়ে যাচ্ছেন।।
চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তা -ঘাট, ব্রীজ- কালভার্ট, সহ মসজিদ, মাদ্রাসা, ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি মাদক চাঁদাবাজি বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চান। তিনি নির্বাচন কো সামনে রেখে ব্যপক ভাবে গণসংযোগ ও জনগনের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। আবুল হোসেন প্রতিবেদকে জানান, আমি আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলো দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে অবহেলিত গালা ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব । জনগনের কল্যানে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিব ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ