আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

চারঘাটে ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা, চাচা আটক

 

 

রাজশাহী জেলা প্রতিনিধিঃ আতিক :

 

 

রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই শিশুর সৎ চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাসিরুল ইসলাম (২৯)। সে উপজেলার হলিদাগাছী গুচ্ছগ্রামের আজগর আলীর ছেলে। আমিরুল বিবাহিত এবং দুই সন্তানের জনক।পুলিশ, এলাকাবাসী ও শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে শিশুটি তার মায়ের সাথে দাদার বাড়িতে বেড়াতে আসে। বিকাল ৪টার দিকে মেয়েটি তার চাচাতো ভাইয়ের সাথে বসতবাড়ির পাশে খেলতে যায়। তখন তার সৎ চাচা নাসিরুল ওই শিশুটিকে ছাগলের জন্য পাতা ভাঙার নামে পাশের পাট ক্ষেতে নিয়ে যায়।
এক পর্যায়ে শিশুটির চাচা তাকে নানা রকমের প্রলোভন দেখিয়ে পাট ক্ষেতের ভেতরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করে কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়। পরে বাড়িতে ফিরে আসলে শিশুটির হাত পায়ে কাঁদা মাটি ও জামা ছেঁড়া দেখে তার মা জানতে চাইলে, সে কান্না করতে করতে সবকিছু বলে।এ ঘটনার পরে শিশুটির মা চারঘাট মডেল থানায় নাসিরুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানান, থানায় এ ব্যাপারে মামলা হওয়ার পর নাসিরুলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ