আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

চারঘাটে মাস্ক না ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

শাহজাহান খাঁন, কাটাখালি প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর চারঘাটে স্বাস্থ্যবিধি অুনযায়ী মাস্ক না পড়ার অপরাধে বিভিন্ন ব্যবসায়ী মালিক ও পথচারীদেরকে ৫ (পাঁচ) মামলা দায়ের ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকালে উপজেলার চারঘাট ও সারদা বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরী এ জরিমানার আদেশ দেন।এসময় দোকানের ভিতরে গাদাগাদি করে দোকান থেকে মাল ক্রয়ের অপরাধে ও মাস্ক না পড়ার অপরাধে এই জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুমি অফিসের খারিজ সহকারী সাজেদুর রহমান, মডেল থানার এস আই আনোয়ার হোসেন সাংবাদিকবৃন্দ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ