আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

চারঘাটে মাদক কারবারি দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজশাহী: আতিক খাঁন :

রাজশাহীর চারঘাটে মাদক কারবারি দুই গ্রুপের সংঘর্ষে শাহবাজ আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শী জানায়, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী নামে দুই মাদক কারবারি গ্রুপের সমর্থকদের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক কারবারি গ্রুপ।

এরপর সন্ধ্যা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় আনুমানিক ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

কয়েকজন পালিয়ে গেলেও শাহবাজ আলীকে কোপানো হয়। পরবর্তী তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন তিনি।

উক্ত ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের আইনি কার্যক্রম চলমান আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ