আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুর সদর হাসপাতালে শিক্ষামন্ত্রীর অক্সিজেন ক্যানোলো প্রদান

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ 

হাসপাতালে আগত রোগীদের অক্সিজেন চাহিদা পুরণ করার লক্ষ্যে ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে তিনটি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা প্রদান করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

১৫ই জুলাই বুধবার বিকালে ঢাকাস্থ মন্ত্রীর বাসায় এসব ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের এমপি ডা. দীপু মনি। হাসপাতালের পক্ষে এসব মেশিন গ্রহণ করেন ডা. আবু সাদাত মোঃ সায়েম ও ডা. তৌহিদুল ইসলাম।

এসময় মন্ত্রী বলেন, চাঁদপুরের চিকিৎসার মান বাড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ