আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুর জেলা সড়ক পরিবহন নেতা আর নেই

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাবেক নেতা ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য শাহজাহান বেপারী (সাজু) শনিবার(৪ জুলাই) সন্ধা সাত ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন বলে জানা গেছে। শনিবার বিকেলে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার তাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) এর উদ্দেশ্যে রওনা হয়। বিএসএমএমইউ তে নেওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন চাঁদপুর জেলার শীর্ষ নেতা হিসেবে দাইত্ব পালন করে এসেছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলার একজন শীর্ষ ব্যবসায়ী এবং জেলার অন্যতম রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শাহজাহান বেপারীর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মাণিক সহ তার রাজনীতি ও সামাজিক অঙ্গনের সহকর্মীবৃন্দ শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। তার বড় ছেলে রাসেল বেপারী দেশবাসীর কাছে পিতার রুহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া চেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ