আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুরে বিকাশ ব্যবসায়ীর ৬১ লাখ টাকা নিয়ে অটোবাইক চালক উধাও

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকা থেকে ৬১ লাখ টাকার ব্যাগ নিয়ে এক অটোচালক উধাও হওয়ার খবর পাওয়া গেছে।

তথ্য সূত্রে জানা যায়, বিকাশ কোম্পানীর কর্মকর্তা মো. মাসুদ আলম ২১ই জুন রবিবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার সামনের ইউসিবিএল ব্যাংক থেকে টাকা উঠিয়ে জোড়পুকুড়পাড় আসে। এসময় অটোবাইকের ভাড়া দিয়ে ব্যাগ না নিয়ে মনের ভুলে তিনি নেমে যান।
সিসি ক্যামেরায় দেখায় যায় অটোবাইক জোড়পুকুর পাড় মসজিদের সামনে আসে।
প্রাথমিকভাবে ঐ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোবাইক ও টাকার ব্যাগ সনাক্ত হয়।

খবর পাওয়ার পর তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অটোবাইকের ড্রাইভারকে খোঁজার কাজে নেমে যায়।

এব্যাপারে বিকাশের এজেন্ট আলমগীর আলম জুয়েল বলেন, টাকাগুলো বিকাশের টাকা। ব্যক্তিগত গাড়িতে করে টাকাগুলো নেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ