মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি:
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে চলছে এখন তৃমুখি লড়াই।
নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও সমর্থকেরা এবং নানান প্রতিশ্রুতি দিতেছেন।
এবং
যে কোনো উপায়ে হোক ভোটারদের মন জয় করা। উপজেলা জুড়ে বইছে ভোটের হাওয়া, চলছে নানা হিসাব-নিকাশ। এবং
জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। অনুরুপভাবে দলীয় প্রতীক ছারা জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, জামায়াত ও আ’লীগ মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা।
সবকিছু মিলে দু’একটি বাদে প্রায় ইউনিয়নে তৃমুখী চলছে লড়াইয়ের সম্ভাবনা৷
জনগণ মনের ধারণা সৎ যোগ্য ও এলাকার উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীকে বিজয়ী করতে চান তারা।
২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত এ উপজেলায় শুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ।
তথ্য অনুযায়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭’শ ২০ জন পুরুষ ৭৯ হাজার ৪’শ ১ জন মহিলা।