আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গ্রেফতারের আগে গোপন বার্তায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেনঃ পরশ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ২৫ শে মার্চ গ্রেফতার হওয়ার আগে এক গোপন বার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

যার ফলশ্রুতিতেই নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় আনতে পেরেছিলাম। সেই মর্ম বুকে ধারন করে আমাদের আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের এই ইতিহাস চর্চা করবে,

বাংলার সংস্কৃতি, শিল্প-সাহিত্যের উন্মেষ ঘটাবে এবং আমাদের বাঙালি জাতি হিসেবে যে ঐতিহ্য সামনের দিকে একটা প্রগতিশীল বাংলাদেশ গড়বে।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সময়ের দাবি
বলে উল্লেখ করে তিনি বলেন, আজ মহান স্বাধীনতা দিবস আমাদের গর্বের একটা দিন।

কিন্তু এর আগে ২৫ মার্চের গণহত্যা দিবস এখনো আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃত না। এঈ দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি।

তিনি বলেন, জাতির অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিলো যুদ্ধাপরাধীদের বিচার। এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। যুদ্ধাপরাধীদের এই বিচার চলমান থাকবে, ধাপে ধাপে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশকে ভালোবাসবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন – জাতির সেই আশা পূর্ন হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ