আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

গ্রেনেড হামলার জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি রাজশাহী প্রেসক্লাবের

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ

দেশের ইতিহাসে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ছাড়াও নেপথ্যে জড়িতদেরও শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব।

শনিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এ দাবি জানান। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-
দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য রাকিবুল হাসান শুভ, আল আমিন হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশরত্ম শেখ হাসিনাকের হত্যার ষড়যন্তের অংশ হিসেবে ভয়াবহ গেনেড হামলা চালানো হয়। যা দেশের ইতিহাসে একটি
কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনায় সম্পৃক্তদের শাস্তির পাশাপাশি নেপথ্যে জড়িতদেরও চিহ্নিত করে আইনের আওতায় এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে দেশে কোনো ষড়যন্ত্র বরদাশত করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ