ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ির ১৩ নং লেলাং ইউনিয়নের ইসলামিয়া বাজারের পূর্ব পাশে হাচি তালুকদার বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ পরিবার নি:স্ব।সোমবার (২০ জুলাই ) দুপুরে মুহাম্মদ দেলোয়ার হোসেন ও মুহাম্মদ ইসমাইলের কাঁচা ঘরে অগ্নিকান্ড সংঘটিত হয়। এছাড়া পাশের মুহাম্মদ জহুরের পাকা ঘরে আংশিক পুড়ে যায়।গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক সুত্রে জানা গেছে।

যানাযায়, অগ্নিকান্ডে দুই পরিবারের ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জহুরের ঘরে দেওয়াল, জানালা ও আসবাবপত্রের ক্ষতি হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১২ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
উল্লেখ্য আগুনের খবর পাবার পর ফটিকছড়ি ফায়ার সার্ভিস ৩০ মিনিটের মধ্যে পৌঁছালে ও ততক্ষনে পুড়ে সব শেষ, স্থানীয় জনগন নিয়ন্ত্রন করে।
সাথে সাথে ঘটানাস্থল পরিদর্শনে গিয়ে লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান ইফতেখার উদ্দীন বলেন, আমাদের চেয়ারম্যান শাহীন চৌধুরী ভাই ঢাকাতে রয়েছেন, তাই তিনি আসতে পারেননি। উনার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য আপাতত নিত্য প্রয়োজনীয় খাবার ও পরেনের কাপড় ব্যবস্থা করা হয়াছে।পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।