আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

গোবিন্দগঞ্জে বালু দস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটা মোড় ১০ ফেব্রুয়ারি রাতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে ইউ পি সদস্য আক্কাস আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা।
আরও বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আইয়ুব হোসেন সরকার, জেএসডির সাধারণ সম্পাদক আলী আজগর, দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সরকার সাজু, ওয়ার্কার্স পার্টির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,‘দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ থানার করতোয়া নদীর বিভিন্ন স্থান থেকে প্রভাব খাটিয়ে একটি চক্র কোটি-কোটি টাকার অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে চক-রহিমাপুর, সাহেবগঞ্জ, সমসপাড়া, বালুয়া, বোয়ালিয়া বাধ, মহিমাগঞ্জসহ আশপাশের এলাকার অন্তত সহস্রাধিক ঘরবাড়ি, আবাদী জমি বিলীন হয়েছে। তারপরও থেমে নেই বালু উত্তোলন। পাউবো ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একটি সিন্ডিকেটের নেতৃত্বে বালু লুট অব্যাহত রয়েছে।

এ প্রতিবাদ সমাবেশে এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ