আজ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ ইং

গোদাগাড়ীতে গভীর রাতে মানুষের বাড়ী বাড়ী খাবার পৌঁছে দিলেন যুবলীগ নেতা

 

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে ঘুরে ঘুরে খাবার পৌছে দিয়েছেন গোদাগাড়ী পৌর যুবলীগ সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যাপক আকবর আলী। বৃহস্পতিবার গভীর রাতে গোদাগাড়ী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হয়। এসময় শাহ সিকদার,জুয়েল রানা, দোলন ও টিয়া রাতভর ঘুরে ঘুরে দরিদ্র পরিবারগুলোতে গিয়ে চাল, ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীসহ ৭ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরণ করেন।এসময় করোনা মোকাবেলায় কয়েক দিন ধরে বন্ধ যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে অনেক কল কারখানা-দোকান ও বিপনী বিতান। ঘর থেকে বেড় হচ্ছেন না। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।জন সমাগম এড়াতে এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে রাতের আঁধারে তাদের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। পৌর এলাকার এসব দরিদ্র মানুষের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়াও এসব কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ