আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়ন উপ- নির্বাচনে বিপুল ভোটে নৌকা বিজয়ী

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন মাটিকাটা ইউনিয়ন পরিষদের  উপ-নির্বাচনে বেসরকারীভাবে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মোঃ শহিদুল করিম শিবলী তিনি ১৩২৯১টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে ২৬৭০টি ভোট পেয়েছেন।
 উল্লেখ্য গত ২৪শে জানুয়ারি মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আযম তৌহিদ মারা গেলে তার আসনটি শূন্য হলে  ২৯ মার্চ উপ নির্বাচনের সময় নির্ধারন করা হয়েছিল।
পরে মহামারী করোনার ভাইরাসের কারনে ভোট গ্রহন স্থগিত করা হয়েছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ