আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ী মডেল থানা পুলিশের আয়োজনে মার্ক্স বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় “মার্ক্স পড়ার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ” স্লোগানে গোদাগাড়ীতেও মডেল থানা পুলিশ ও কাঁকন হাট পুলিশের আয়োজনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মার্ক্স বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২১ মার্চ) সকালে গোদাগাড়ী শহীদ ফিরোজ চত্বরে সাধারণ পথচারী, অটো,রিক্সা চালকসহ ও বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে মার্ক্স বিতরণ ও মাক্স ব্যবহারের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ রোধে আরো সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।
এই সময়  ব্যবসায়ীদের উদেশ্যে মার্ক্স ছাড়া কোন সেবা প্রদান না করার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ