মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা সুশীল সরেন (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ন হয়েছে।
আজ মঙ্গলবার (০৬অক্টোবার) সকাল সাড়ে দশ টায় গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন বাউটিয়া এলাকার নারায়নপুর গ্রামে নিজ বাসভবনের সামনে কাঁকনহাট পুলিশ ফাঁড়ির একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে হতে মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী সহ স্থানীয় জনগণ এই সময় উপস্থিত ছিলেন।
পরে গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাঁর পরিবারের নিকট ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।