আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীর গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য “আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নে গৃহহীন পরিবারের জন্য শুরু হওয়া নির্মাণ কাজ পরিদর্শন করলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহি অফিসার মোঃ আলমগীর হোসেন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে পরিদর্শন করেন তিনি।মুজিব শতবর্ষ উপলক্ষে গোদাগাড়ী উপজেলার ২৮০ টি গৃহের মধ্যে বেশিরভাগ গৃহনির্মান ইতোমধ্যে শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে গৃহহীন পরিবারের মাঝে বাড়িগুলো বুঝিয়ে দেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ