আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে হঠাৎ ঝড়ো বৃষ্টিতে দেয়াল ধসে এক নারীর মৃত্যু

 

গোদাগাড়ী(রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ

 

গোদাগাড়ীতে হঠাৎ ঝড়ো বৃষ্টিতে পাকা দেওয়াল ধসে জাহানারা খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তি বাড়ী গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামের রিকশাচালক বাদশার স্ত্রী বলে জানা যায়।

আজ মঙ্গলবার আনুমানিক সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাটি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর কানে গেলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা প্রদান করেন। এছাড়াও কিছু খাদ্য সামগ্রী প্রদান করেন বলে জানা যায়।

গোদাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন জানান, বিকেলে প্রচন্ড বেগে হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হলে এলাকার অনেকের ঘরের চালা উড়ে গেছে, আমসহ অন্যান্য ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ