মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযোগ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
সাত (০৭) কেজি ওজনের একটি গাঁজার গাছ সহ (০১) একজন মাদক চাষীকে
গ্রেফতার করেন।
রবিবার (০৬ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে গোদাগাড়ী উপজেলার বৈশিষ্ট্যপুর গ্রামে অভিযান পরিচালনা করে মৃত রোকন চন্দ্রের ছেলে মাদক চাষী শ্রী নরেন চন্দ্রকল (৫৫)কে গ্রেফতার করেন র্যাবের একটি অভিযানিক দল ।
এবং শ্রী নরেন চন্দ্রকল এর বসত বাড়ি হতে ৭ কেজি ওজনের গাছটি উদ্ধার করা হয়।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি নিয়মিত মামলা রুজু করা রয়েছে বলে জানা যায়।