আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার হিরোইন সহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : 
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন ৩ নম্বর মোহনপুর ইউনিয়নের কাশিমালার (তালপুকুর) এলাকায় শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২.৪৫ মিনিটে  মৃত মতিন রাইস মিলের সামনের সড়কে অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০গ্রাম হিরোইন যায় বাজার মূল্য (এক কোটি পঞ্চান্ন হাজার) সহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।
আসামী চাপাই নবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর (নুনগোলা) গ্রামের ফাহিম উদ্দিনের ছেলে শামীম (৩২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এবং তার নিকট হতে ১ কেজি ৫৫০ গ্রাম হিরোইন,একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ