আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত  বাসগৃহ পরিদর্শন করলেন ইউএনও

মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ভূমি ও গৃহহীনদের জন্য  দুর্যোগ সহনীয় বাসগৃহ চলমান প্রকল্প পরিদর্শন করলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ পরিদর্শন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল বাঁশির, স্থানীয় মেম্বার ও এলাকাবাসী এইসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুর্যোগ সহনশীল বাসগৃহ  নির্মাণ কাজ শুরু করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ