আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

 

জিয়াউল/ইসহাক
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী গোদাগাড়ী মডেল থানার সামনে বিদ্যুতের পোল স্পর্শ হয়ে তারাপদ রবিদাস নামে একজন বৃদ্ধ মৃত্যু বরণ করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে
স্থানীয় সূত্র জানিয়েছে। তারাপদ রবিদাস প্রতিদিনের মতো সসেদিনও পদ্মা নদী থেকে মাছ শিকার করে ফিরছিলেন।
এই সময় গোদাগাড়ী মডেল থানার সামনে বিদ্যুতিক পিলারের টানা দেওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে এই মৃত্যুহয়েছে বলে তার আত্মীয় রবিদাস জানিয়েছে।

পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্ব্জন তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা বেগতিক দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) রিফার্ড করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নেওয়ার পথে তারাপদ রবিদাসের মৃত্যু হয়। ঘটনার শিকার অন্য রোগী রাজু রবিদাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ খাইরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ