আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল সপ্তাহ-২০২০ পালিত

মোঃ ইসহাক
গোদাগাড়ী উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে “প্রশিক্ষন পরিকল্পনা প্রস্তুতি,দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” স্লোগানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ষ্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। প্রধান ‌অতিথি ষ্টেশনে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ষ্টেশন অফিসার মোঃ আতাউর রহমান এবং জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর কার্যক্রম শুরু করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ