আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবি ছাত্রের মর্মান্তিক মৃত্যু

জিয়াউল কবীর :রাজশাহী :

জেলার গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরো দুজন আরোহী আহত হয়েছে। আজ রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী এলাকার চাপাল গ্রামেের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২) । নিহত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন বলে পোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ