রাজশাহী ব্যুরো :
সরকারের নানাবিধ কর্মসূচি রয়েছে। বেসরকারি উদ্যোগেও কিছু কিছু পদক্ষেপ প্রশংসনীয়। ওয়েব ফাউন্ডেশন গোদাগাড়ী কর্তৃক এরকম ০৭ জন শিক্ষার্থীর প্রত্যেকেকে শিক্ষা বৃত্তি হিসাবে ১২০০০/- টাকা করে প্রদান করা হলো।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষার ধারাকে অব্যাহত রাখতে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে ০৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
বুধবার ২৪শে জুন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর গোদাগাড়ী শাখা অফিসে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন ।
২০১৯ সালের এসএসসি পাশ ৬ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে সর্বমোট ৭২ হাজার টাকা প্রদান করা হয়। দ্বিতীয় দফায় আবারও বৃত্তি প্রদান করা হবে বলে অফিস সূত্রে জানা যায়।
এই সময় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সমন্বয়কারী ফকরুউদ্দিন আহমেদ , রাজশাহী জেলা রিজিওন সমন্বয়কারী বিকাশ চন্দ্র সহ অফিসে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।