আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগড়ীতে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ 

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজনে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন (মিলি), উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শারমিন শাপলাসহ যুব উন্নয়ন অফিসের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী ও উপজেলার যুব/ যুব নারীরা এসময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ