আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গোগ্রাম  ইউনিয়নের উদ্যোগে অসহায় দুস্থ  পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ী উপজেলা গোগ্রাম ইউনিয়নের উদ্যোগে এলজিএসপি-৩ বিবিজি এর অর্থায়নে স্বাস্থ্য সেবা খাতে (সার্জিক্যাল মার্ক্স,সাবান ও বিলিচিং পাউডার) দেড়শ টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ ২৫শে আগস্ট মঙ্গলবার সকালে গোগ্রাম ইউনিয়নের উদ্যোগে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
পরে গোগ্রামের সাপ্তাহিক হাট পরিদর্শন  করেন এবং হাটের সকল ব্যবসায়ী ও ভোক্তাদের নিকট মহামারী করোনা ভাইরাস এর ভয়াবহতা থেকে রক্ষায় সুরক্ষা  নিশ্চিত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানান তিনি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ