মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় বগুড়ার গাবতলী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) গাবতলী উপজেলাধীন তরফসরতাজ গ্রামে অবস্থিত প্রবীণ সামাজিক কেন্দ্রে ৬৫০জন শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
গাবতলী সদর ইউনিয়ন ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য ও সমৃদ্ধি কর্মসূচি ওর্য়াড কমিটির সভাপতি মোঃ হারুনর রশিদ পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র যুগ্ম পরিচালক মোঃ আনিছুর রহমান,
সহকারী পরিচালক (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার, কো-অর্ডিনেটর (প্রশাসন) মোঃ গাজী আমিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ সোহরাব হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ ইব্রাহিম হোসেন, প্রবীণ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিনসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে সমৃদ্ধি কর্মসূচির আওতায় চলতি মৌসুমে গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় ৪৮০০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে বলে আয়োজক প্রতিষ্ঠান গাক’র পক্ষ হতে জানানো হয়।