আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মনিরুল ইসলাম,  শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চালানো মাদক বিরোধী বিশেষ অভিযানে শ্রীপুর ও কালিয়াকৈর থানা এলাকা থেকে ৩১ পিচ ইয়াবা সহ হাতে – নাতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলা ডিবি পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিিওতে শ্রীপুর ও কালিয়াকৈরে পৃথক অভিযানের মাধ্যমে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৩১ পিচ ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই জনই গাজীপুরের বাসিন্দা এবং মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

জেলা ডিবি পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানায় গোয়েন্দা পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ