আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে তিন  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মনিরুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের চালানো বিশেষ মাদক বিরোধী অভিযানে শ্রীপুর ও কালীগজ্ঞ থানা এলাকা থেকে ৭৫০ গ্রাম গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিিওতে গতকাল রাতে শ্রীপুর ও কালীগজ্ঞ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রপ্তার করেন। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, তারা মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।মাদকদ্রব্যের ব্যবসা ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানায় জেলা ডিবি পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ