মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :
বাংলাদেশে অন্যতম ব্যাস্ত একটি রেল রুট হলো ঢাকা- ময়মনসিংহ রেল রুট।এই রেল রুট এর শ্রীপুর থেকে সাতখামাইর অংশে রেল লাইনটির বেহাল দশা দেখা গেছে। উক্ত রেল লাইনটি দ্রুত মেরামত না করা গেলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শ্রীপুর রেলস্টেশন থেকে সাতখামাইর স্টেশনের মধ্যকার অংশে বেশ কয়েকটি জায়গায় সমস্যা দেখা গেছে। রেল লাইনটিতে ভিিওর জন্য বসানো কাঠের তক্তা ও স্টিলের করুন অবস্থা দেখা গেছে।আবার রেললাইনের পাতগুলো জোড়া লাগানোর স্থানে নেই পর্যাপ্ত নাট – বল্টুসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পএ। রেললাইনটি দিয়ে স্বভাবিক সময় দিনে ৩০ টির অধিক ট্রেন চলাচল করে। তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার মোঃ সায়েদ জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রয়োজনীয় জিনিস জোগাড় করে খুব শীঘ্রই কাজ শুরু করার কথা জানান তিনি।
তবে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা চান তিনি।