আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

মনিরুল ইসলাম মেরাজ। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে শামীম নামের একজন যুুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।
নিহত শামিম (২৬) ডোমবাড়িচালা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। আহত মান্নান (৫৫) যোগীরছিট গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

মান্নানের ভাতিজা মোঃমানিক মিয়া জানান, তার চাচার নির্মাণাধীন বাড়ির দরজা জানলার কাজ করতে গিয়ে শামিম ভুলবসত বিদ্যুৎপৃষ্ট হলে তার চাচা শামিমকে বাঁচাতে যায় এবং নিজেও আহত হন।

শামীমকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আহত মান্নান মিয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শামিমকে মৃত ঘোষনা করা হয়। আহত মান্নানকে স্থানিয় ক্লিনিক থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীপুর থানার পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান এই বিষয়ে কোনো অভিযোগ আসলে সেই অনুযায়ী আইনানুক ব্যাবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ