মনিরুল ইসলাম মেরাজ। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস এর উদ্যেগে আজ শ্রীপুর উপজেলা স্কাউট কর্মকর্তাদেরকে সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
বাংলাদেশ স্কাাউটস এর উপজেলা সভাপতি ও শ্রীপুর উপজেলার নির্বাহি কর্মকর্তা জনাব শেখ শামছুল আরেফিন উপজেলা স্কাউটস কর্মকর্তাদের কে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স সহ নানা ধরনের সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
উক্ত বিতরন কার্যক্রমে শ্রীপুর উপজেলা স্কাউটস এর কর্মকর্তারা এবং বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট লিডাররা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের স্কাউট লিডারদের কেও এইসব সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। উপজেলা পরিষদের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা স্কাউটস কর্মকর্তারা জানান বাংলাদেশ স্কাউটস সবসময় দেশের প্রয়োজনে যেকোনো কাজে এগিয়ে আসে।
এই করোনা মহামারিতেও তারা কাজ করে যাচ্ছে।তাই তাদের যেন কোনো সমস্যা না হয় এবং এর ধারাবাহিকতা ধরে রাখার জন্যই সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।