আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

 

 

মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

শ্রীপুর থানাধীন বেতঝুড়ি শাকিনস্থ ঢালু ব্রিজ এলাকা থেকে গতকাল ডাকাতির প্রস্তুতিকালে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে হাতে- নাতে গ্রেপ্তার করে।

ডাকাতদের কাছ থেকে এসময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল- ১) লোহার তৈরি রাম দা – ০২ টি,
২) স্টিলের তৈরি কাটার – ০১ টি
৩) স্টিলের তৈরি চাপাতি – ০১ টি
৪) নোকেয়া মোবাইল- ০১ টি।

তাদেরকে গ্রেপ্তার এর পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়, মামলা নং- ৬৩ (৬)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এই বিষয়ে পুলিশ জানায় যে, এই বিষয়ে তদন্ত চলছে এবং আরও কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে, তবে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ