আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী

 

শাহ আলম রাঙ্গামাটি প্রতিনিধি :  

মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বড়পাড়া এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনীর অবিরাম সেবামূলক কাজের অংশ হিসাবে ০৮ জুলাই ২০২০ বুধবার খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় সদর উপজেলার বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।

৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ডাক্তার মেজর উম্মে হাবিবা, গাইনী বিশেষজ্ঞ, চিকিৎসা সেবা প্রদান করেন।

বর্তমান পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত এবং দূর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌছানো খুবই কষ্টসাধ্য তখন নিরাপত্তা বাহিনীর এমন কর্মকান্ডে খুবই খুশি সাধারণ মানুষ। গর্ভবতী নারী অন্জনা বলেন, ভবিষ্যতেও নিরাপত্তা বাহিনী এ ধরণের কার্যক্রম চালিয়ে গেলে দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রসুতি মায়েদের উপকার হবে।

লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি, জোন অধিনায়ক খাগড়াছড়ি জোন বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পাহাড়ের জনগনের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী যে ভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ