আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

খোকশাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী রোকনীর নির্বাচনী মিছিলে হামলা

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ সদর উপ‌জেলার আসন্ন ৫নং খোকশাবাড়ী ইউ‌নিয়‌ন প‌রিষ‌দ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রোকনীর নির্বাচনী মিছিলে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী সমর্থকরা হামলা করার অভিযোগ উঠেছে।

এঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর প্রায় ১০জন কর্মী আহত হয়েছে। আহতরা হলো, গুনেরগাঁতী গ্রামের আবু সাঈদের ছেলে রমজান আলী, ট্রাক ডাইভার আব্দুল কাদের, মোমিনসহ অজ্ঞাত আরো ৫/৭জন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজলার খোকশাবাড়ী ইউ‌নিয়‌ন প‌রিষ‌দ খলিশাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনী অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী মিছিলে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থীর সমর্থকরা এই হামলা করেন। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনকে বাঁধা গ্রস্থ করতে ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা এই হামলা করে নির্বাচনকে বাঞ্চাল করতে এই ধরণের ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের নিকট বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা উৎঘাটনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোড় দাবী করছি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ