খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে ট্রিপল হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিন জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের অন্যতম হোতা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাফরিন হাসানকে ৮ দিনের এবং জাহাঙ্গীর ও আরমানকে ৭ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। খুলনা মহানগর হাকিম তাদেরকে রিমান্ডের আদেশ দেন।
শনিবার রাতে নিহত সাইফুলের পিতা সাইদুর সেখ বাদী হয়ে ২২ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি বহিস্কৃত আওয়ামী লীগ নেতা জাকারিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।