মোঃ শুভ জামান শান্ত, বাঘা,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় খানপুর পাবলিক লাইব্রেরী একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
২০১০ সালে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের যুবক সম্প্রদায় প্রতিষ্ঠানটি গড়ে তুলে। যুবকদের এবং এলাকার বিশিষ্ঠজনদের নিজস্ব আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে৷
সেজন্য হয়তো প্রতিষ্ঠানটি খুব বেশী বিকাশ লাভ করতে পারেনি। তবে আশার কথা সাম্প্রতিক সময়ে অনেকের সুনজর পড়ছে যা লাইব্রেরীর কাজের গতি বৃদ্ধিতে সহায়তা করছে ৷
প্রতিবছর রমজান মাসে লাইব্রেরীর সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশিষ্টজনদের অর্থায়নে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
প্রতিবছরের ন্যায় এবছর আয়োজন করা হয়।
লাইব্রেরীর সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য সকলের ইচ্ছে সকল সামাজিক কর্মকান্ডে নিজেদের সাহায্য পৌঁছে দেওয়া।কিন্তু অর্থিক সীমাবদ্ধতার জন্য সম্ভব হয় না।
সকলের সহযোগিতা পেলে উক্ত লাইব্রেরির সকল কর্মকান্ড সফল ভাবে সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছেন লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বাবু।
লাইব্রেরীর উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোঃ মনিরুল ইসলাম জানান, উচ্চ শিক্ষার জন্য ছেলে মেয়েদের উৎসাহিত করা,বই বিতরণ করা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের টিউশনির জন্য সাহায্য করেন তারা লাইব্রেরীর পক্ষ থেকে।
লাইব্রেরী কোষাধ্যক্ষ আশিক মাহমুদ বলেন, তাদের লাইব্রেরীতে বই সংকট আছে। সকলের সহযোগিতা পেলে এই অঞ্চলের মানুষদের বই মুখী করা যাবে এবং সেই সাথে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা লাইব্রেরী বসে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারবে।
আগামীতে আপনাদের সহযোগীতা এই অঞ্চলের শিক্ষা কার্যক্রম বিস্তারে সহায়তা করবে বলে এলাকার সচেতন মহল মনে করে।