বরিশাল প্রতিনিধি :
বরিশালে অসহায়-দু:স্থ মুখবধির ও হিজড়াদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শনিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে ৪০ জন মুখবধির ও ৫০ জন হিজড়াদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। খাদ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলুসহ ৬ থেকে ৭ পদ।
বরিশাল লকডাউন হওয়ার পর থেকে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তিন বেলা খাবার সংগ্রহ কষ্টসাধ্য হয়ে পড়ে মুখবধির ও হিজড়া পরিবারের সদস্যদের। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়। এরপর জেলা প্রশাসক অজিয়র রহমান মুখবধির ও হিজড়া পরিবারের জন্য খাদ্য সহায়তার নির্দেশ দেন। তার নির্দেশ পেয়ে সমাজসেবা থেকে ৯০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সহায়তা বিতরনকারী প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসক হিজড়াদের মাঝে একাধিকবার খাদ্য সহায়তা দিয়েছেন। তাদের সমস্যার বিষয়টি জানতে পারে আবারো হিজড়াদের খাদ্য সহায়তা দেয়া হলো। এছাড়া মুখবধির পরিবারগুলোও খাদ্য সংকটে ছিল। তাদের মাঝে চাল, ডাল থেকে শুরু করে তেলসহ বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয়। এ খাবার সরবরাহ অব্যাহত থাকবে।