আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের ২য় অবস্থানে

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন আর খাদ্য আমদানি করতে হয় না বরং রপ্তানি করা সম্ভব উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় অস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (এমপি)।

শনিবার (১২ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেই প্রধানমন্ত্রী এখন বিভিন্ন দেশে খাদ্য দান-খয়রাত করে থাকেন।

বাংলাদেশ কৃষকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকাস্থ আনন্দ পার্কে আয়োজিত কৃষকলীগের সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,

বাংলাদেশ কৃষকলীগ গাজীপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ