আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের  উদ্বোধন করলেন মাননীয় মেয়র লিটন 

মোঃ ইম‌তিয়াজ আহ‌ম্মেদ 
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
রাজশাজী প্রতি‌নি‌ধি :
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বিকেলে মহানগরীর ষষ্ঠীতলার কড়ইতলা এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র।
এ সময় মেয়র বলেন, আজ রাত ২ টায় মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। কাল থেকে পরিচ্ছন্ন শহর পাবেন মহানগরবাসী।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ এবং ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ