আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কেমন আছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাকৃবি শিক্ষার্থী রাকিবের পরিবার

 

রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:

ঈদের আমেজ পৌঁছে গেছে প্রায় সকল মুসলিম পরিবারে। গতবছরও সাকিবুল হাসান রাকিবের পরিবারে এর ব্যতিক্রম ছিলো না। কিন্তু এবারের ঈদটা যেন রাকিবের পরিবারের জন্য এক দুঃস্বপ্নেই নাম। হ্যা বলছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিবের পরিবারের কথা।
বুকভরা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন দেশ সেরা কৃষি বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা প্রায় শেষের পর্যায়েই।নিচ্ছিলেন বিসিএস,চাকুরির প্রস্তুতি। করোনা ভাইরাসের কারণে এসময়ে বাড়িতেই অবস্থান করছিলেন রাকিব। ভয়াবহ এ সময়েও খারাপ ছিলো না রাকিবের পরিবার।
গত ২২ জুন রাকিবের পরিবারে নেমে এলো এক ঝড়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুনিয়া, পরিবার সকলের মায়া ত্যাগ করে রাকিব চলে গেলেন সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিয়ে। নিমিষেই শেষ হয়ে গেলো,বাবা মায়ের তিল তিল করে গড়ে তোলা এতো দিনের স্বপ্ন।
রাকিবের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, রাকিবের বাবা মা এখন ছেলের শোকে প্রায় পাথরই হয়ে গেছেন।

আধো কি আরো কোনদিন ঈদের আমেজ পৌঁছাবে রাকিবের বাবা বারেক মিয়ার পরিবারে???

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ