আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বিলাইছড়ি উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

 

 

শাহ্ আলম, রাঙ্গামাটি  প্রতিনিধি : 

 

মুজিব শতবর্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সমন্বয়ে দীপংকর বালিকা উচ্চ বিদ্যালয়ের আশেপাশের পরিত্যক্ত জায়গায় বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি উষামং মারমা, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মিয়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ ছাএলীগের সকল সদস্য বৃন্দ। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ। বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের এ কার্যক্রম পুরো বর্ষা মৌসুম জুড়ে চলমান অব্যাহত থাকবে বলে উপজেলা ছাত্রলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ