আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরে ২০২১-২০২২ অর্থ বছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার এবং রোপা আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতসোমবার শাহজাদপুর উপজেলা চত্তরে ১৪০ জন কৃষকদের মাঝে ৫ কেজি রোপা আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজিএমওপি সার ও ১ জন কৃষকের মাঝে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা,

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসার আজাদ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ