আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে বাঙ্গালী জাতির অবিসংবেদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষীকি ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে কেককাটা, বঙ্গবন্ধুর জীবনীর উপর শিশু কিশোরদের আলোচনা অনুষ্ঠান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সপ্তাহব্যাপি মেলার আয়োজন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন, আওয়ামীলীগের উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন,
শাহানারা বেগম মীরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, ভূরুঙ্গামারী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয় সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।