তাহেরপুর প্রতিনিধি :
রবিবার সকাল ১১টায় উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবির, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, বড়দল (উঃ) ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, শ্রীপুর (উঃ) ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, সহ সভাপতি মজিবুর রহমান, বালিজুরি যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক আবু সমা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, তাহির পুর উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হায়দার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয়, বাদাঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের অর্থ সম্পাদক কবির হোসেন।