সাজন বড়ুয়া সাজু :
কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এসএম সাদ্দাম হোছাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশে জেলার সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সকল বক্তারা বক্তব্যকালে সকল ধর্মব্যবসায়ী ও অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান। বক্তারা আরও বলেন যেখানে এই রকম অপশক্তির আনাগোনা দেখা যায় সেখানে রুখে দাড়ানোর নির্দেশ করে,তারা আরও বলেন ছাত্রলীগ রাস্তায় নামলে কাওকে ছাড় দেয়া হবে না বলে হুসিয়ারি দেন বক্তারা এবং বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এ জাতির ইতিহাস কল্পনা করা যায় না। আর ৭১’র পরাজিত পাকিস্তান জঙ্গি গোষ্ঠী বারবার এদেশের এবং এদেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্র করে যাচ্ছে।
কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা তাদের ষড়যন্ত্রের একটি অংশ। কিন্তু ছাত্রলীগ স্পষ্ট করে বলতে চাই, আমাদের একজন কর্মীও বেঁচে থাকতে বঙ্গবন্ধুকে অবমাননা সহ্য করা হবে না।